সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

news-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপাতত স্থগিত হচ্ছে। দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শনিবার (২১ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে সংসদ অধিবেশন স্থগিতের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান  বলেন, ‘এটা এই মুহূর্তে বলা যাবে না। এই সিদ্ধান্ত দেবেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দেবেন।’

তবে আপনার জানেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশন স্থগিতও হয়তো হতে পারে। সিদ্ধান্ত যাই হোক, আগামীকাল আপনারা জানতে পারবেন।’

এর আগে, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে বিশ্ব করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশি অতিথি না আসার সিদ্ধান্তে অধিবেশনটি অনিশ্চিত হয়ে পড়ে। পরে ১১ মার্চ সংসদের কার্য উপদেষ্টা পরিষদের জরুরি সভা ডেকে অধিবেশনটি চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি অতিথির (ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি) পরিবর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়।

অধিবেশন শুরুর আগে ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্তও হয়েছিল। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী