,

আশুগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

news-image

সরকারি নির্দেশ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুল খোলা রাখার
অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এসময় হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে এক নারী প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতে উপজেলার দূর্গাপুরে সানমুন কিন্ডার গার্ডেন ও রাবেয়া সিদ্দিক ইসলামিয়া মহিলা মাদ্রাসাকে ১০ হাজার টাকা ও তালশহরে নারী প্রবাসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।আশুগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল
হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহাসহ প্রশাসনের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, বিভিন্ন দেশ থেকে ১৭
মার্চ পর্যন্ত আগত আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩’শ ৬০ জন প্রবাসী
রয়েছে। এদের মধ্যে অধিক করোনা ভাইরাসে আক্রান্ত দেশ চীন ও ইতালী থেকে ১৬
জন বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা সময়ে উপজেলায় এসেছেন।

এদের মধ্যে ৮ জন ১৪ দিন অতিবাহিত করলেও বাকি রয়েছেন আরো ৮ জন। তাদের হোম কোয়ারান্টিনে থাকার জন্য সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে। সকল প্রবাসী যারা দেশে
ফিরেছেন তারা এই নির্দেশনা মানছেন কিনা তা যাচাই করতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

তিনি আরো জানান, উপজেলায় সর্বমোট ৩’শ ৬০ জন এসেছেন। তার মধ্যে ১৫০ জন তাদের হোম কোয়ারেন্টিনে পিরিয়ড শেষ করেছেন। বাকিদেরও কোয়ারেন্টিনে পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করার জন্য বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা