মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার ফারুকী পার্কে আড্ডা নিষেধ করেছে পুলিশ

news-image

করোনা আতঙ্কে অনেক উন্নত দেশ আজ লক ডাউন হয়ে আছে।বাংলাদেশ এখনো সেই পরিস্তিতে না গেলেও আছে সর্বোচ্চ ঝুঁকিতে।তার মাঝে ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকির মাত্রাই বেশী।এ পরিস্থিতিতে সরজমিনে আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের একমাত্র পার্ক অবকাশে গিয়ে দেখা যায় মানুষ শূন্য।দুই চারজন যারা আছে তাদেরও উঠিয়ে বের করে দেয়া হচ্ছে পার্ক থেকে।পার্কের দোকান গুলোও অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

সেখানে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্র তানভীর বলেন,বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পুলিশ এসে চলে যেতে বলল তাই উঠে এলাম।এতে কষ্ট পায়নি বরং খুশি হয়েছি। কারণ প্রায় ১০ হাজার প্রবাসী করোনা আক্রান্ত দেশ হতে ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করেছে জেনেছি।কিন্তু কোয়ারেন্টিনে মাত্র ১৪ জন আছে।বাকিরা তো আমাদের আশেপাশে ঘুরছে হয়তবা অজান্তেই মরণব্যাধি করোনা নিয়ে।পুলিশ প্রশাসনের এই উদ্যোগ এর জন্য ধন্যবাদ।

কলেজ পাড়ার চাঁদনি আক্তার জানান,পুলিশের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়,এটা চলমান থাকুক।কারন আমাদের এখানকার মানুষ অসচেতন তাদের সচেতনতা বাড়াতে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এর বেশি বেশি কাজ করা উচিত।

এই ব্যপারে অবকাশে অবস্থানরত সদর থানার এস আই মোতালেব কে জানান,করোনা ভাইরাস আতঙ্ক এখন সারা বাংলাদেশে। তাই অযথা এখানে সেখানে ঘোরাফেরা বা আড্ডা না দেয়াই ভাল।মানুষের উপকার এ আমাদের এই উদ্যোগ। উপর থেকে আদেশ আছে যেখানে মানুষের ঝটলা দেখবে সেখানে ব্যবস্থা নেয়ার।

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী