,

করোনায় কারখানা বন্ধ হলে শ্রমিকদের বেতন দিতে হবে

news-image

করোনায় আক্রান্ত কোনো শ্রমিক চিহ্নিত হলে তাকে সবেতন চিকিৎসা প্রদান ও বিশ্রামে পাঠানো জরুরি উল্লেখ করে জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেছেন, ‘ঝুঁকি এড়াতে প্রয়োজনে কারখানা বন্ধ রাখতে হলে শ্রমিকদের বেতন দিতে হবে।’শুক্রবার এক বিবৃতিতে তারা এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকির বাইরে নয় শ্রমিকরা। কিন্তু জনগণের জীবনের প্রয়োজনে শ্রমিকরা খাদ্য, ওষুধ, পরিষেবা, পরিবহন যোগাযোগ, তৈরি পোশাকসহ সব প্রয়োজনীয় পণ্য উৎপাদনে যুক্ত, এ জন্য তাদের অভিনন্দন জানাই। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষায় কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। আমাদের রয়েছে ব্যাপক শ্রমঘন শিল্প। তা করোনামুক্ত রাখতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিত জীবানু ও ভাইরাসমুক্ত রাখার সকল সরঞ্জাম শ্রমিকদের জন্য বিনামূল্য সরবরাহ করা এবং শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।’

‘শ্রমিকদের কাজ ও মজুরির অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সামাজিক সুরক্ষার তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণেরও দাবি জানাচ্ছি। আক্রান্ত বিশেষ অঞ্চল বা এলাকায় শ্রমজীবী মানুষের সুরক্ষায় তাদের যাতে হাট-বাজারে যেতে না হয় তার জন্য বিনামূল্যে একমাসের চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জীবানু নাশকারীসামগ্রী সররাহের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা