,

ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জনের মেয়ের বিয়ে, ২৫৫ জন হোম কোয়ারেন্টাইনে 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার এ পর্যন্ত ২৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনার প্রস্তুতি হিসেবে জেলায় ৩৭ আইসোলেশন বেড ও কোয়ারেন্টাইনের জন্য
১শ বেড প্রস্তুত রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন বাড়ানোর চেষ্টা চলছে।
এদিকে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় এ পর্যন্ত ১১ প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিভিন্ন সামাজিকসংগঠনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিলি করা হচ্ছে। এদিকে সামাজিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন তার সরকারী বাস ভবনে ধুমধামে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ।
বিষয়টি নিয়ে সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি জেলার একজন শীর্ষ স্বাস্হ্য কর্মকর্তা হয়েও কিভাবে সরকারি নির্দেশ অমান্য করে সরকারি বাসভবনে ধূমধাম করে বিয়ে করেন। রক্ষক যদি ভক্ষক হয় আইন মানবে কে। মেয়ের বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে সিভিল সার্জন মোঃ শাহ আলম জানান, স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক হায়াৎ উদ দোলা খাঁন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্হা  নেওয়া হবে। আইনের উর্ধ্বে আমরা কেউ নয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা