,

ভারতে ‘জনতা কারফিউ’ জারি

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ভারত জুরে জনতা কারফিউ জারি করা হয়েছে। রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, রোববার সকাল-সন্ধ্যা জনতা কারফিউ পালন করুন। এদিন কেউ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ি থেকে বের হবেন না।

এরপর তিনি সবার প্রতি কারফিউয়ের খবর দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহবান জানান।

নরেন্দ্র মোদি সবাইকে সতর্ক করে বলেন, জনতা কারফিউর দিনে কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বরে হবেন না অথবা তারা সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বের হতে পারবেন।

এর আগে তিনি করোনা মোকাবেলায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এতে ৬০ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে না বেরুনোর আহবান জানান তিনি।

ভারতে ১৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা