,

দুবাই ও আবুধাবির সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বাতিল

news-image

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশে এয়ারলাইন্স বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবির ফ্লাইট বাতিল করেছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশটির সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন জানান, ‘ইউএইর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবীর সাথে সকল ফ্লাইট বাতিল করছি।’ যদিও এমির্যারটস এয়ারলাইন্সসহ ইউএই’র বিমানগুলো ঢাকা থেকে তাদের ফ্লাইট অব্যহত রাখবে। এ সব ফ্লাইটে শুধু ট্রানজিট যাত্রীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো অন্যান্য দেশে যাবেন।

বিমান কোম্পানির স্থানীয় কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত এমির্যা টস এয়ারলাইন্স ঢাকা থেকে তাদের ফ্লাইট হ্রাস করেনি। তারা প্রতিদিনই বরাবরের মতো দুবাই-ঢাকা-দুবাই তিনটি ফ্লাইটই পরিচালনা করছে।

এর আগে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান বাংলাদেশের সাথে সকল ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সকল দেশের ফ্লাইট বাতিল করেছে। বাসস

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড