সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের লোহানী বিল থেকে মর্টারের একটি শেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শেলটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।গত বুধবার দুপুরে মিঠাপুকুরের বলদিপুকুর আদিপাড়ায় লোহানী বিলে মাটি কাটার সময় এটি উদ্ধার হয়।
এলাকাবাসী জানান, বিলের মাটি খুঁড়তে গিয়ে মর্টারের শেলটি বের হয়। প্রথমে শ্রমিকরা আতঙ্কিত হলেও পরে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বন্দুকের শেলটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে র‌্যাব-১৩ একটি ইউনিট শেলটি ডিসপোজালের দায়িত্বে রয়েছে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন শেল হবে। র‌্যাবের সদস্যরা এটি নিয়ে কাজ করছেন।

অন্যদিকে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, উদ্ধার হওয়া মর্টারের শেলটি বহু পুরাতন। এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী