,

স্বাস্থ্য বিভাগের সবার বাতিল ছুটি

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছুটি বাতিলের আদেশ বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংবাদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সবাই কাজ করছি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সব অধিদফতর, অধিদফতর ও সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

জাহিদ মালেক আরো বলেন, বাংলাদেশ বিশের অন্যান্য আক্রান্ত দেশের তুলনায় তুলনামূলকভাবে ভালো আছে। আমাদের আক্রান্তের হার কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন, তিনি বয়স্ক ছিলেন। একইসঙ্গে তিনি অন্যান্য রোগেও ভুগছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন‌্য বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী।’

বিদেশে যারা অবস্থান করছে তাদের এই মুহূর্তে দেশে আসার পরামর্শ দেন জাহিদ মালেক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর