,

চুয়াডাঙ্গায় আরেক করোনা রোগী শনাক্ত, সংখ্যা বেড়ে ১৮

news-image

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের থানাপাড়ার ইতালিফেরত এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

ওই প্রবাসীর বাবা জানান, ২৬ বছর পর তার ছেলে দেশে ফেরেন। ঢাকায় দুই দিন অবস্থানের পর এলাকায় ফেরেন। এর একদিন পর থেকেই ঠান্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকালে এই প্রবাসীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আক্রান্ত যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, দেশে নতুন করে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনজন একই পরিবারের সদস্য। এ নিয়ে করোনা রোগী বেড়ে ১৭ জনে দাড়িয়েছে।

এদিকে চুয়াডাঙ্গার রোগীকে নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮-তে দাঁড়ালো। এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা