,

‘হোম কোয়ান্টাইন’ অমান্য : ১৭ প্রবাসীকে জরিমানা

news-image

ডেস্ক রিপোর্ট : বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করায় ৯ জেলায় ১৭ প্রবাসীকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার ১০ জনকে এবং গতকাল বুধবার সাতজনকে জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মানিকগঞ্জ: বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জ সদরে একজন পুরুষ ও একজন নারীকে জরিমানা করা হয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন তাদের এ অর্থদণ্ড দেন। জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, ১০ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে আসেন এক যুবক। তিনি ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দেশ অমান্য করায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ১৪ মার্চ লেবানন থেকে আসা নারীকে একই অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝালকাঠি: জেলার রাজাপুরে বাড়িতে না থেকে বাইরে ঘোরাফেরা করার অপরাধে বিদেশফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১৩ মার্চ ওমান ও কুয়েত থেকে আসেন দুজন। এর আগে ৬ মার্চ নেদারল্যান্ডস থেকে আসেন আরেকজন।

জামালপুর: জেলার মেলান্দহ উপজেলায় এক সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এই জরিমানা করেন। ওই ব্যক্তি এক সপ্তাহ আগে দেশে আসেন।

মুন্সিগঞ্জ: জেলার সদর উপজেলায় দুই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা এবং এক প্রবাসীর বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ পৃথক অভিযানে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। দুজনের মধ্যে একজন সিঙ্গাপুর ও একজন সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন।

চট্টগ্রাম: জেলার রাঙ্গুনিয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ফেরত ৪২ বছরের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। তিনি বলেন, ওই ব্যক্তি ৯ মার্চ দেশে ফেরেন।

কক্সবাজার: আমাদের চকরিয়া প্রতিনিধি জানান, জেলার চকরিয়া পৌরশহরে সরকারি নির্দেশনা না মানায় মালয়েশিয়া ফেরত এক যুবককে (২৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। তিনি বলেন, ওই যুবক ১৭ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে। তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়।

বরিশাল: নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুলাদি উপজেলায় দুই প্রবাসীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মুলাদি উপজেলায় দুজনকে জরিমানা করা হয়।

ভোলা: তিন প্রবাসী ‘হোম কোয়ারেন্টিনে’ না থেকে বাইরে অবাধে চলাফেরা করায় গতকাল তাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিন প্রবাসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, গতকাল রাতে ভোলার চরফ্যাশন উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে ঘোরাফেরার দায়ে দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের একজন সৌদি আরব প্রবাসী, অন্যজন কুয়েত প্রবাসী। এ ছাড়া একই অপরাধে সদর উপজেলার এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা: জেলার সদর ও শ্যামনগর উপজেলায় গতকাল দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল বলেন, একজন মালদ্বীপ থেকে ১৫ মার্চ সাতক্ষীরায় আসেন। আসার পর তিনি ‘হোম কোয়ারেন্টিনে’ না থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। গতকাল ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী বলেন, আরেক প্রবাসী কুয়েত থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করেন। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা