,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা ভাইরাস সতর্কতা বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত দেশ চীন ও ইতালি থেকে দেশে ফেরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থানরতদের সতর্ক করে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ও সতর্কতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহাসহ প্রশাসনের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, বিভিন্ন দেশ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রবাস থেকে আগত আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট তিনশত ষাট জন প্রবাসী আবস্থানরত। এদের মধ্যে অধিকাংশ করোনা ভাইরাসে আক্রান্ত দেশ চীন ও ইতালী থেকে ১৬ জন বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা সময়ে এসেছেন। তার মধ্যে ৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে অতিবাহিত করলেও বাকি রয়েছেন আরো ৮ জন। তাদের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে। প্রবাসীদের যারা দেশে ফিরেছেন তারা এই নির্দেশনা মানছেন কিনা তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করতেই মোবাইল কোর্ট ও সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা