,

আসামি প্রিজন ভ্যানে না আনার নির্দেশ প্রধান বিচারপতির

news-image

ডেস্ক রিপোর্ট : সারাদেশের নিম্ন আদালতে জামিন শুনানির জন্য প্রিজন ভ্যানে করে আসামিকে হাজির না করতে নিম্ন আদালের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বৃহস্পতিবার সব কারাগার কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রধান বিচারপতি তার নির্দেশনায় বলেন, ‘আসামিদের জামিন শুনানির জন্য কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে আনার দরকার নেই।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উহানে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে চীনের ভূখণ্ড পেরিয়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ইতোমধ্যে আতঙ্ক ছড়ানো এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপি ৯ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ২ লাখ।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা