সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও বন্ধ হয়নি সিনেমার শুটিং চলছে

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের আতঙ্কে দেশের সব সিনেমা হল বন্ধের পর এবার টিভি নাটকের শুটিংও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাট্য সংগঠন গুলো।

সমকালকে নাটকের শুটিং বন্ধেরমন তথ্য নিশ্চিত ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন,বুধবার টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিদের আমরা মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি। ৩১ মার্চ পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন যেসব শুটিং ইউনিট ঢাকার বাইরে শুটিংয়ে আছে তাদের জন্য এই নিয়ম ২২ মার্চ থেকে কার্যকর হবে।’

আগে করোনার কারণ দেখিয়ে ১৩ মার্চের ছবি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘উনপঞ্চাশ বাতাস’ পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে ২০ মার্চর দুটি ছবি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’। ২৭ মার্চের ছবি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ নিয়েও আছে শঙ্কা। সব মিলিয়ে করোনায় স্থবির হওয়ার পথে শোবিজ।

এদিকে করোনা আতঙ্কে নাটকের শুটিং আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিলেও চলছে চলচ্চিত্রের শুটিং। শেষ খবর পাওয়া পর্যন্ত সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর শুটিং। সুন্দর বনে নৌপথে ২৫ দিন চলবে ছবিটির শুটিং। ছবিটির শুটিংয়ে একদল শিশুশিল্পীও রয়েছে।

ছবিটির পরিচালক জুয়েল জানান, শুটিং করছি আমরা। টানা ২৫ দিনের জার্নি এটি। বরিশাল হয়ে সুন্দরবনের গহীনে আমাদের শুটিং চলছে। নৌপথে ছবিটির শুটিং শেষ হবে। এ জন্য একটি দোতলা লঞ্চে চলছে আমাদের যাত্রা।

এছাড়াও করোনাভাইরাসের আতঙ্ক উপেক্ষা করে কলকাতায় ১১ মার্চ থেকে শুরু হয়েছে দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র শুটিং। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে দেবের নায়িকা হিসেবে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। প্রথম দিন থেকে তিনিও শুটিংয়ে অংশ নিয়েছেন। ১১ তারিখ থেকে শুরু হওয়া ‘কমান্ডো’র শুটিং চলবে ২৫ মার্চ পর্যন্ত।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ১১২ জন। এরমধ্যে মারা গেছেন ৬ হাজার ৫৫৬ জন। বাংলাদেশে ইতোমধ্যে ৮ জন শনাক্ত হয়েছেন। যার সবই বিদেশফেরত এবং তাদের দ্বারা সংক্রমিত।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী