,

করোনাকে মহামারি ঘোষণার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসকে আজকের (বুধবার, ১৮ মার্চ) মধ্যেই মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেন আদালত।

বুধবার হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

আদালত জানান, আগামীকাল বৃহস্পতিবার রিট বিষয়ে আদেশ দেয়া হবে।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

একইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা