,

করোনাভাইরাস : বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষ বেকার হতে পারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, করোনাভাইরাস গোটা বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান কেড়ে নিতে পারে। খবর পার্সটুডে’র

বিশ্ব অর্থনীতির ওপর করোনার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএলও।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস আরো ছড়িয়ে পড়লে বিশ্বের অর্থনৈতিক মন্দা ২০০৮ সালকেও ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে এবং শ্রমজীবীদের আয় মারাত্মকভাবে কমে যাবে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি দেশকে এখনই করণীয় ঠিক করে তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে আইএলও।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ চার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮২ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এছাড়া এই প্রাণঘাতী ভাইরাস এখন পর্যন্ত আট হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান