,

ঝুঁকির মধ্যেই সৌদি থেকে দেশে ফিরছেন ৩৮৩ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ঝুঁকির মধ্যেই সৌদি আরব থেকে বৃহস্পতিবার ঢাকায় আসছেন ৩৮৩ বাংলাদেশি। সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা বিকেলে দেশে এসে পৌঁছাবেন।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সৌদি সরকার মানবিক দিক বিবেচনা করে তাদের পাঠাচ্ছে বলে জানা গেছে।

যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলোতে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও সৌদি আরবে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি বাংলাদেশ সরকার।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই ৩৮৩ জন বাংলাদেশিকে দেশে আসার অনুমতি দেয়া হয়েছে। এরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। তাদের সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট এসভি ৩৮০৫ এসব বাংলাদেশি যাত্রীকে নিয়ে সকাল ৯টায় কিং খালেদ বিমানবন্দর থেকে রওনা দেবে। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা তাদের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৌদি আরব থেকে দেশে আসতে কোনো বাধা নেই।

এদিকে, গত সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, বিদেশ ফেরতদের অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী কোনো ব্যক্তি এই সিদ্ধান্ত না মানলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা