,

করোনা : প্যারিস ছাড়লেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ফ্রান্স। এমন অবস্থায় প্যারিস ছেড়ে দেশে চলে এসেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তার সতীর্থ থিয়াগো সিলভা। পিএসজি সূত্রে এ খবর জানিয়েছে ইএসপিএন।

মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। সংবাদমাধ্যমে খবর, বিশ্বব্যাপী কভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ৮,৭০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কার্যকর করা হয়েছে লকডাউন সিদ্ধান্ত। এমন অবস্থায় সব খেলোয়াড়দের ক্লাব ছাড়ার অনুমতি দিয়েছে পিএসজি। সেই সঙ্গে খেলোয়াড়দের প্যারিসে নিজেদের বাড়িতে বা ইচ্ছানুযায়ী স্থানে সেলফ কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দিয়েছে ক্লাবটি।

এই সুযোগে ক্লাবের সঙ্গে বোঝাপড়া করে ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার সিলভাসহ বেশ কয়েকজন খেলোয়াড় ফ্রান্স ছেড়ে দেশে চলে এসেছেন। সিলভার স্ত্রী ইসাবেলে সংবাদমাধ্যমকে পিএসজি’র এই খেলোয়াড়ের দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন।

আরও অনেক খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেকে দেশে ফিরে গেছেন। তবে বেশ কয়েকজন প্যারিসে পরিবারের সঙ্গেই আছেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস ফ্রান্সেই থাকছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নানা বিধিনিষেধ দেওয়া হলেও খেলোয়াড়দের ফিটনেস লেভেল ধরে রাখতে তাদেরকে কোচিং স্টাফের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা