সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাত ৮টায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ তথ্য জানিয়েছেন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইরেশ যাকের।

তবে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম দেশ রূপান্তরকে বলেন, “এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে সেটি কাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় চূড়ান্ত করা হবে।”

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাত ৮টায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সভাপতি ইরেশ যাকের, ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, আহসান হাবিব নাসিমসহ অনেকে।

এর আগে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। ১৮-৩১ মার্চ শিল্পকলা একাডেমির ৫টি মিলনায়তনে সব রকম অনুষ্ঠান বাতিল করা হয়।

অন্যদিকে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা