সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে তিন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

news-image

অনলাইন ডেস্ক : নিয়ম মেনে ও সুষম বণ্টনে খেলে শরীর ভালো থাকে। এতে রোগ প্রতিরোধে বাড়তি শক্তির জোগানও পাওয়া যায়। ফলে ছুঁতে পারে না অযাচিত অনেক সমস্যা।

এই ক্ষেত্রে বেছে নিতে হবে ভিটামিন, মিনারেল, কার্বস, প্রোটিন ও ফ্যাটের যোগ্য সমন্বয়। আর খাবারে যথার্থ পরিমাণে ভিটামিনের উপস্থিতি দূরে রাখে অসুখ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে তিনটি ভিটামিন খুবই কার্যকরী। যেমন; ভিটামিন সি, বি ৬ ও ই।

ভিটামিন সি’র অনেক গুণ। যাদের ইমিউনিটি ভালো নয় এবং মাঝে মধ্যেই রোগে ভোগেন, তারা নিয়মিত ভিটামিন সি খেলে কয়েক দিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন। তবে ভিটামিন সাপ্লিমেন্টের দিকে না গিয়ে রোজকার খাবারে এমন শাক-সবজি-ফল রাখুন যা ভিটামিন সি-তে ভরপুর। যেমন; কমলালেবু, আঙুর, স্ট্রবেরি, বেল পেপার, পালং শাক, ব্রকলি ও পাতিলেবু।

শরীরের ইমিউন সিস্টেমে বায়োকেমিকাল রিঅ্যাকশন নিয়ন্ত্রণে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন বি ৬। মুরগি, স্যামন, টুনা, সবুজ শাক সবজি, চনার ডালে প্রচুর পরিমাণে ভিটামিন বি ৬ রয়েছে।

ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা সংক্রমণের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা বাড়ায়। আমন্ড, কাজু, আখরোট, চিনাবাদাম, পালং শাকের মতো খাবারে প্রচুর পরিমাণে এই ভিটামিন রয়েছে।

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত