সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৩ বছর বয়সী বৃদ্ধা করোনা থেকে পুরোপুরি সেরে উঠলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৩ বছর বয়সী এক ইরানি নারী।

এমন এক সময় তার এই সুস্থ হওয়ার খবর এসেছে, যখন বয়স্ক লোকজনের জন্য এই ভাইরাস বেশি ঝুঁকিপূর্ণ বলে বেশি প্রমাণিত হয়েছে।

এক সপ্তাহ আগে কেন্দ্রীয় শহর সেমনানে ওই অজ্ঞাত নারী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার সেমনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের প্রধান নাভিদ দানইয়া বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ইরানে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় বয়স্ক নারী হচ্ছেন তিনি। বার্তা সংস্থা ইরনা জানায়, এর আগে কেরমান থেকে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন।

তিন দিনের অসুস্থতার পর গত সোমবার তিনি সেরে ওঠে বাসায় ফিরে যান। যদিও ওই নারীর আগে থেকেই উচ্চ রক্তচাপ ও অ্যাজমা ছিল।

কিন্তু কীভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ইরানের ৩১টি প্রদেশে এক হাজার লোক মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে