,

করোনাভাইরাস নির্ণয়ে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে গণস্বাস্থ্যকেন্দ্র

news-image

নতুন এ পদ্ধতির নাম র‌্যপিড ডট ব্লট। এর মাধ্যমে মাত্র ৫ থেকে ১৫ মিনিটে কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা জানা যাবে। এতে খরচ পড়বে ৩০০ থেকে ৩৫০ টাকার মতো। সরকার যদি এর ওপর ট্যাক্স-ভ্যাট আরোপ না করে তাহলে আমরা ২০০ থেকে ২৫০ টাকায় বাজারজাত করতে পারব। পদ্ধতিটি উদ্ভাবন করেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। উনি ২০০৩ সালে সিঙ্গাপুরে সার্চ সনাক্তের পদ্ধতি আবিস্কার করেন, এর পেটেন্ট পরবর্তীতে চীন কিনে নেয়। গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বুধবার প্রতিবেদককে এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে প্রচলিত করোনা কিটের মাধ্যমে যে পদ্ধতিতে করোনা ভাইরাস সনাক্ত করা হয় তার মূল্য এক হাজার ডলার। সারাদেশে এখন মাত্র ২৬৮টি করোনাভাইরাস সনাক্তের কিট অবশিষ্ট রয়েছে। অথচ সারাদেশের মানুষ ভীত সন্তস্ত্র। সরকার যদি এ ভাইরাস সনাক্ত করতেই না পারে তাহলে সাধারণ মানুষের চিকিৎসা হবে কি করে বলে তিনি প্রশ্ন তোলেন।তিনি অভিযোগ করে বলেন ওষুধ প্রশাসনের অজ্ঞতা, অদক্ষতা ও আমলাতান্ত্রিক জটিলতা ও জরুরি অবস্থা না বোঝার জন্য এ পদ্ধতি জনগণের জন্য সরবরাহ করতে পারছেন না।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ ছাড়া এ ধরণের অনুমোদন দেয়া সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর