,

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে চীন

news-image

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানিয়েছে চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা-সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফিলিপাইনকে এক লাখ টেস্ট কিট সরবরাহ করেছে চীন। এছাড়া আরও কয়েকটি দেশকে চিকিৎসা-সামগ্রী সরবরাহ করে সহযোগিতা করেছে করোনায় বিপর্যস্ত দেশটি।

প্রসঙ্গত, আজ বুধবার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ।

চীনে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কেউ মারা যাননি, আক্রান্তের সংখ্যাও খুবই সামান্য।

বাংলাদেশে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা