,

ব্রাহ্মণবাড়িয়ায় হোম কোয়ারেন্টাইন না মানার কারণে পাঁচ হাজার টাকা জরিমানা 

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরে বেড়ানোর দায়ে এক ওমান প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রবাসী জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ওমান থেকে দেশে ফিরেন তিনি। সতর্কতামূলকভাবে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু তিনি সেটি না করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন সারোয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও নাসির উদ্দিন সারোয়ার জানান, ওই প্রবাসী বাহিরে ঘুরে বেড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা