শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা তিন দিন বজ্রবৃষ্টি হবে!

news-image

নিউজ ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) আবহাওয়া অফিস জানায়, আগামী ২০, ২১ ও ২২ মার্চ এই তিন দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩ মিনিটে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।