,

টাঙ্গাইলে ৯৭ জন হোম কোয়ারেন্টাইনে, জনসম্মুখে আসায় প্রবাসীকে জরিমানা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ১০২ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এরমধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে।

বুধবারের হিসাব মতে এখন ৯৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

এদিকে, জেলার সখীপুর উপজেলায় কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুরফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ডের আদেশ দেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, গত ৭ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন ওই ব্যক্তি। এরপর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার সকালে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা