,

নবীনগরে দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

news-image

সঞ্জয় শীল, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন করে নবীনগর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ।বুধবার সকালে উপজেলা পরিষদ সড়কে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সাজানো মামলায় বাংলা ট্রিবিউন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে জড়িয়ে অমানুষিক নির্যাতন, আইসিটি আইনে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মামলা, দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজলের নিখোঁজ, চট্টগ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতিসহ তিনজন সাংবাদিককে মামলা, কুমিল্লায় মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিকের উপর হামলা সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নবীনগরে তীব্র প্রতিবাদমুখর এই মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করে উপস্থিত ছিলেন নুরনগর অনলাইন ফোরাম, নবীনগর সাংবাদিক ঐক্য পরিষদ ও নবীনগরস্থ সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় শীল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা, রেজাউল করিম বাবুল, খান জাহান আলী চৌধুরী, হেদায়ত উল্লাহ, মনির হোসেন, ওয়াহিদুজ্জামান দিপু, আক্তারুজ্জামান, দেলোয়ার হোসেন, সফর আলী, টিটন দাস, হেবজুল বাহার, খাইরুল এনাম, মো. শরিফ উদ্দিন রনি, ফখরুল ইসলাম মাসুম, আবুল হাসান জাহিদ প্রমূখ।

তাছাড়াও এই কর্মসূচিতে একাগ্রতা প্রকাশ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম চৌধুরী। বক্তারা অবিলম্বে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা মামলার শিকার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সেই সাথে আট দিন যাবত নিখোঁজ দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার অভাব রয়েছে বলে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

তাছাড়াও সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক গণমাধ্যমকর্মীদের উপর আধিপত্য বিস্তার ও তাদের কন্ঠস্বর চেপে ধরা বন্ধ করতে সংশ্লিষ্ট সবার উপর সরকারের নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমুলক সকল মামলা প্রত্যাহার ও বন্ধ করার জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা