সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ারেন্টাইন অমান্য করে বিয়ে, প্রশাসন বন্ধ করল বৌভাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্স থেকে দেশে ফিরে সরকারি নির্দেশনা না মেনে বিয়ে করেন হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা মাসুক মিয়া। বিষয়টি জানতে পেরে আজ মঙ্গলবার তার বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্ত্রীসহ মাসুক মিয়াকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অমান্য করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলেও জানিয়েছেন প্রশাসন।

লাখাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করাব গ্রামের প্রবাসী মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে ফেরেন। বিদেশ থেকে ফিরে যেখানে তার দুই সপ্তাহ (২৬ তারিখ) পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার কথা, সরকারি নির্দেশনা অমান্য করে তিনি গতকাল সোমবার বিয়ে করেন।

সঞ্চিতা কর্মকার বলেন, মাসুক মিয়া একই উপজেলার জিরুন্ডা গ্রামে বিয়ে করেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে আজ দুপুরে বরের বাড়িতে গিয়ে তাদের বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়। স্বামী-স্ত্রীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা আরও জানান, মাসুক মিয়াসহ তার বাড়ির সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়।

মাসুক মিয়া ও তার পরিবারের লোকজন সঠিকভাবে হোম কোয়ারেন্টিনে থাকছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সঞ্চিতা কর্মকার।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা