সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

news-image

রংপুর ব্যুরো : যথাযোগ্য মর্যাদায় রংপুরে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। রংপুর নগরীসহ জেলাজুড়ে ছিল নানা আয়োজন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুরের সর্বস্থরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার খন্ড খন্ড মিছিল যেতে থাকে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে।

নগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন, জেলা পরিষদ, র‌্যাব-১৩, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কর কমিশনারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও রংপুরের উপজেলাগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে