সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে মুজিববর্ষ উদযাপন

news-image

গোলাম সারোযার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আজ থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ২৬ মার্চ পর্যন্ত চলবে। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার ১৭ মার্চ সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সী।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ মুজিব বর্ষের সূচনা ও বঙ্গবন্ধুর জন্ম দিবসটি উদযাপন করে। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় আশুগঞ্জ উপজেলার কাচারি বিথীকার পুকুর পাড়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরালে জম্মশত বার্ষিকী উপলক্ষে ম্যুরালের সামনে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে উপস্থিত অতিথিবৃন্দ সম্মান প্রদর্শন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন করেন । এরপর সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ময়দানে মুজিব বর্ষের কেক কেটে মুজিব বর্ষের জন্ম বার্ষিকী পালন করা হয়।

সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী সাইদুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, হাজী নাছির মিয়া, মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, জেলা পরিষদের সদস্য স্বপ্না বেগম , সদস্য মনির সিকদার, জসিমউদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেক মিয়া,সাধারণ সম্পাদক সাদ্দাম ভূইয়া সজিব, আড়াইসিধা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সায়েদ মিঠু, চরচারতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কালাম, শরীফপুর ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন, লালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস আলম, তারুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বাদল সাদির, সদর ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক আমানউল্লাহ, তালশহর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম নাহিদ, ছাত্রলীগের নেতা রবিউস সানি, রাফি হোসেন শিয়ন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী