সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ৩১ বার ত্বপোধ্বনির মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আ, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির।

পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগনসহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এদিকে দিনটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী