আইপিএল না হলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের তোড়ে যদি শেষ পর্যন্ত আইপিএল না হয়, তা হলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হবে। সংখ্যাটা রীতিমতো ভ্রু কুচকানোর মতো, ৩৮৬৯.৫ কোটি টাকা! অর্থাৎ প্রায় ৩৯০০ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হবে সম্প্রচার স্বত্বে। সেটির পরিমাণ ৩২৬৯.৫ কোটি টাকা। আর কেন্দ্রীয় ও টাইটেল স্পন্সরশিপে লোকসান হবে যথাক্রমে ২০০ কোটি এবং ৪০০ কোটি টাকা।

অবশ্য পুরোপুরি বন্ধ না হলে, স্বল্পমেয়াদে আইপিএল হলেও কিছুটা ক্ষতি বাঁচানো যাবে। মরিয়া হয়ে হয়তো সেই চেষ্টাটাই করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নিম্বাস কমিউনিকেশনের চেয়ারম্যান হরিশ থাওয়ানি জানিয়েছেন, আইপিএল না হলে সম্প্রচারকারী চ্যানেলই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। ৭৫ শতাংশ স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। তাদের লক্ষ্য ছিল শুধু বিজ্ঞাপন থেকেই ৩৩০০ কোটি টাকা তুলে নেয়া। টুর্নামেন্ট বাতিল হলে এর কিছুই পাওয়া যাবে না।

অর্থাৎ ব্যাপক ক্ষতির মুখে পড়বে স্টার। হিসাব করে দেখা যায়, প্রতি ম্যাচে আড়াই কোটি টাকা করে ক্ষতি হবে। টিকিট বিক্রির বিষয়টি তো আছেই।

আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। এর পর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। এ জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কয়েক আলোচনা করা হবে বলে জানিয়েছে বিশ্বের প্রভাবশালী বোর্ড।

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ভিসার ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে।

এর আগে একবার ভারতে জাতীয় নির্বাচনের কারণে আইপিএল হয় দক্ষিণ আফ্রিকায়। তবে এবার সেটি সম্ভব নয়। কারণ গোটা বিশ্বই করোনা আতঙ্কে কাঁপছে। কোনো দেশই এর ফাঁদ থেকে ছাড়া পাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ