,

মার্কিন নাগরিকসহ দুজনকে শাহজালাল বিমানবন্দর ফেরত পাঠাল

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে ভিসা নিয়ে না আসায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার দুই বিদেশিকে পুশব্যাক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্র ও আইভরিকোস্টের এ দুই নাগরিক শাহজালাল বিমানবন্দরে আসেন। তাদের ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বলেন, ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে সরকার। এখন বাংলাদেশে কাউকে আসতে হলে আগেই ভিসা নিয়ে আসতে হবে। ওই দুই নাগরিক সোমবার ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছে কোনো ভিসা ছিল না। এ জন্য মঙ্গলবার তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিচালক তৌহিদ বলেন, ১৬ তারিখ দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবে না। সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ (নিজ উদ্যোগে) কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইনসকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিমানবন্দরের পরিচালক বলেন, ১৬ তারিখ দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইনসকে নির্দেশনা দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার পরও সোমবার রাতে কাতারের ফ্লাইট দেশে অবতরণের বিষয়ে তিনি বলেন, আমরা ফ্লাইটটিকে কঠোরভাবে বলে দিয়েছিলাম যে তারা ইউরোপের যাত্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও বলে দিয়েছিলাম ফ্লাইটটিকে অবতরণের অনুমতি না দিয়ে কাতারে ফিরিয়ে দিতে। তবে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হলো যে, মানবিক কারণে তারা ফ্লাইটটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে।

চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৫৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি