সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবি তেজার সঙ্গে রোমান্স করবেন তামান্না

news-image

বিনোদন ডেস্ক : নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার পরিচালক নাক্কিনা ত্রিনাধা রাও। কমেডি ঘরানার এ সিনেমায় ৫২ বছর বয়সি রবি তেজার সঙ্গে ৩০ বছর বয়েসি তামান্না ভাটিয়াকে রোমান্স করতে দেখা যাবে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শোনা যাচ্ছে—রবি তেজা অভিনীত এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য তামান্নাকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে। আগামী মে মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘প্রথমে জোর গুঞ্জন শোনা যায় এ সিনেমায় শ্রুতি হাসানকে নিবেন পরিচালক। কিন্তু এতে ‘বাহুবলি’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনয় করবেন।’’

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাকশন’। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পায়। সম্প্রতি মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নীকেবারু’ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন এই অভিনেত্রী। এছাড়া হিন্দি ভাষার ‘বোল চুড়িয়া’ এবং তেলেগু ভাষার ‘সীটিমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পারছেন তামান্না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী