সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ইতালিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়ালো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড-১৯ এর সংক্রমণে ইতালিতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮০ জন। গতকাল সোমবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, কোভিড-১৯ প্রতিরোধে গত সপ্তাহের সোমবার (৯ মার্চ) থেকে পুরো দেশকে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই গৃহবন্দী হয়ে পড়েছে দেশটির প্রায় ৬ কোটি মানুষ। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য ভূতুড়ে নগরীতে। সারা দেশে ফার্মেসি এবং এলিমেন্টারি শপ (খাবার ও জরুরি পণ্যের দোকান) ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।

ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এরপরও যারা অকারণে বাইরে বেরোচ্ছেন তাদের জরিমানা গুণতে হচ্ছে, পড়তে হচ্ছে শাস্তির মুখেও।

রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে সফরের সুযোগ রয়েছে।

এদিকে, দেশটিতে রেড জোনের আইন অমান্য করায় ৯ জন বাংলাদেশিকে আটক করেছে ইতালি পুলিশ। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় ইতালির নাপোলির সান জুসেপ্পে ভেসুভিয়ানো এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয় পুলিশ।

স্থানীয় পৌর প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত বাংলাদেশিরা খাদ্যসামগ্রী ক্রয় কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়ার কোনো প্রমাণ পুলিশকে দেখাতে পারেননি। রেডজোনের আওতায় সরকারি নির্দেশনা অনুযায়ী, একটি পত্রে স্ব-বৃত্তান্তসহ নির্দিষ্ট কারণ চিহ্নিত করে বাইরে যাওয়ার অনুমতি লাগতো। কিন্তু তারা এটা মেনে চলেননি।

সূত্র আরও জানায়, যাদের আটক করা হয়েছে তারা রাষ্ট্রীয়ভাবে নির্দেশিত একে অপর থেকে ১ মিটার দূরত্ব বজায় রাখেননি। সে ক্ষেত্রে ইতালীয় আইনে পুলিশ ৬৫০ ধারায় ৯ জন বাংলাদেশিকে আটক এবং সরকারি আইন লঙ্ঘন করায় সংশ্লিষ্ট আইনে জন প্রতি ২০৬ ইউরো জরিমানা করে।

পরে করোনাভাইরাস সন্দেহে যাচাই করার জন্য তাদেরকে দুই সপ্তাহের জন্য হাসপাতালে কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

ইউরোপের এই দেশটিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করেন। এরই মধ্যে অল্প কিছু লোক দেশে ফিরলেও বেশির ভাগই এখনো ইতালির বিভিন্ন শহরে গৃহবন্দী জীবনযাপন করছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী