শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা লিগ স্থগিত

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে দেশের সব ক্রীড়া ইভেন্ট ৩১ মার্চ পর্যন্ত বন্ধের কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে। এ ছাড়া আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনও এপ্রিলের পর করতে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সোমবার ক্রীড়া ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে এক সভার পর তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরপর ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করেছে। তবে সেটি আপাতত শুধুই এক রাউন্ডের জন্য।

গত রবিবারই শুরু হয়েছিল প্রিমিয়ার লিগের এবারের আসর। সোমবার শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। সূচি অনুযায়ী ১৮ ও ১৯ মার্চ হওয়ার কথা ছিল দ্বিতীয় রাউন্ড। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে যা স্থগিত করার কথা জানায় বিসিবি।

আপাতত এক রাউন্ডের খেলা স্থগিত হলেও সরকারের পরামর্শ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

করোনাভাইরাসের কারণে বেশ কিছু আন্তর্জাতিক আসর স্থগিত করা হয়েছে আগেই। বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ স্থগিত করেছে ফিফা। মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় এশিয়া একাদশ ও বিশ্ব একাদশে দুটি ম্যাচও আপাতত স্থগিত করে বিসিবি।

অলিম্পিক অ্যাসোসিয়েশন স্থগিত করে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এ ছাড়া আর্চারি, সাইক্লিং, ভলিবলের আন্তর্জাতিক আসর স্থগিত করা হয়।

তবে ঢাকা লিগের মতো ফুটবলে ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগ চলমান ছিল। চলমান ছিল মেয়েদের ফুটবল লিগও।

মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে এরই মধ্যে এই আসরগুলো স্থগিত করার কথা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা