,

করোনায় এবার প্রাণ গেল ইরানের ধর্মীয় নেতার

news-image

অনলাইন ডেস্ক : এবার প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি (৭৮) নামে ধর্মীয় পরিষদের এক প্রবীণ সদস্য মারা গেছেন। এনিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো।

ইরানের বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আয়াতুল্লাহ হাশেম বাথায়ী। তবে তার শেষ রক্ষা হয়নি। শ্বাসযন্ত্র বন্ধ হওয়ায় সোমবার মৃত্যু হয় তার। আয়াতুল্লাহ হাশেম ছিলেন তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি।

করোনারা ছোবলে বিধ্বস্ত ইরানের সংসদ। আরও অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

এদিকে করোনাভাইরাসে ইরানে মোট মৃতের সংখ্যা এখন ৭২৪ জন। এ ছাড়া দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৮। তবে আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা