,

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

news-image

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানসহ ৩২জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রæত উদ্ধার এবং বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে তার বাসা থেকে ধরে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কারাদন্ড প্রদানের প্রতিবাদে ও কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের চাকুরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাবেক সাধারন সম্পাদক মোঃ সাদেকুর রহমান ও আ.ফ.ম কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সমকালের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার আবদুন নূর, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোঃ আকরাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাপ্তাহিক গতিপথ সম্পাদক জাবেদ রহিম বিজন, দৈনিক দেশ রূপান্তরে মনির হোসেন, সরাইল প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক আল মামুন, আখাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক আবদুল হান্নান প্রমুখ। এ সময় প্রেসক্লাবের কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মুজিবুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলা-মামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবেনা। বক্তারা অবিলম্বে মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিখোঁজ সাংবাদিক কাজলকে খুঁজে বের করা এবং সাংবাদিক আরিফুল ইসলামকে রিগ্যানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের জন্য কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের চাকুরীচ্যুতিসহ দৃষ্টান্ত বিচার ও পেশাগত কাজে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা