মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ
মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক এর উদ্যোগে পার্সোনাল ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কর্মকর্তা মো. নেওয়াজ শরীফ মজুমদার। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক এর সভাপতি চৌধুরী মো. আফজাল হোসেন নিছারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান লিয়াকত আলী মাস্টার, বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা সমবায় কর্মকতা আবদুর রহমান, সাংবাদিক ও সংস্কৃতি কর্মী মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় সমবায় ব্যাংক এর পরিচালক কাজী শাহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার মো. সোহরাব উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় জেলা সমবায় অফিসার মোঃ নেওয়াজ শরীফ মজুমদার বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে মানুষের কল্যাণে সমবায় কার্যক্রমকে জোরদার করেছিলেন। বঙ্গবন্ধুই সমবায়ের মাধ্যমে দেশের নানান প্রান্তে কৃষকদেরকে সেচ, বীজ, সার, কিটনাশক সরবরাহ ও প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তুলেছিলেন। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ ও যথা সময়ে কিস্তি প্রদানের মাধ্যমে নিজেদের আত্ম সামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব। মুজিববর্ষকে স্মরণীয় রাখতে এই ঋণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ১২ জন সরকারি কর্মকতা ও কর্মচারি হাতে ৩২ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।











