,

রংপুরে অপহৃতা উদ্ধার, অপহরণকারীসহ বিভিন্ন মামলার ২৫ আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো : রংপুরে অপহৃতা উদ্ধার ও অপহরণকারীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে আরপিএমপি থানা পুলিশ। গত রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আরপিএমপি পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রংপুরের কোতয়ালী পুলিশের অভিযানে পূর্ব শালবন এলাকায় এক অপহৃতাকে উদ্ধারসহ মহানগরের মুন্সিপাড়া বস্তি এলাকার শাহজাহান মিয়ার ছেলে অপহরণকারী রুবেল হোসেন (২৭)। ডিসির মোড় এলাকায় চোরাই ক্যামেরাসহ পশ্চিম বড়বিল মাঝাপাড়ার মৃত আলাউদ্দীনের ছেলে ফরহাদ হোসেনকে (৩০) আটক করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে অভিযুক্ত কোতয়ালী, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ, হাজিরহাট থানা ও গোয়েন্দা শাখা ২৩ জনকে আটক করে পুলিশ।

সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেন বলেন, আটককৃতদের পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। ###

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা