,

মহারাষ্ট্রে স্কুল-কলেজ বন্ধ, গুজরাটে মহামারী ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সব স্কুল-কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের মহারাষ্ট্র প্রশাসন।

রোববার দেশটিতে নতুন ১৯ জন করোনা রোগী শনাক্তের পর এ নির্দেশনা দিল উদ্ধভ ঠাকরে সরকার।

ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোববার রাত পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। ১৯টি করোনা আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। যার ১৫টি ঘটনাই মহারাষ্ট্রের। আক্রান্তদের মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক। আক্রান্ত ১০ জন এখন সম্পূর্ণ সুস্থ। মৃত্যু হয়েছে ২ জনের।

মহারাষ্ট্র প্রশাসন জানায়, এখন পর্যন্ত মহারাষ্ট্রে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল-কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য গুজরাটে মহামারী ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবেলার জোর প্রস্তুতি নেয়া হয়েছে সেখানে। অঙ্গনওয়াড়িসহ রাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

একই পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা, তামিলনাডু, দিল্লি, উড়িষ্যা, কর্নাটক ও জম্মু-কাশ্মীর। তথ্যসূত্র: নিউজ এইটিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর