সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : দেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট আট জন।

সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

সারা দেশে ২ হাজার ৪৭১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ১ হাজার ৪৮, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ১৯৭, রাজশাহীতে ১৫, খুলনায় ৪৯, বরিশালে ২৯, ময়মনসিংহে ১৯, রংপুরে ২৫ এবং সিলেটে ৯ জন। যদিও আইইডিসিআরের হিসাব মতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২ হাজার ৩১৪ জন।

এছাড়া শনিবার থেকে এ পর্যন্ত ৪১৭ জনকে বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে এবং গাজীপুরের পুবাইলে রেখে শরীরে করোনাভাইরাসের লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে শনিবার ইতালি থেকে আসা ১৪২ জনের শরীরে কোনো লক্ষণ না থাকায় তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে পাঠানো হয়। বাকিদেরও পরীক্ষা-নিরীক্ষা শেষে নিজ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী