আলোচনার পর পাকিস্তান সফর স্থগিত বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফর হচ্ছে না, সেটি জানা গিয়েছিল গত শুক্রবার। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার সেই ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই দেশ যৌথভাবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

দুই দফা পাকিস্তান সফর করে আসা বাংলাদেশ দলের মার্চের ২৯ তারিখ তৃতীয়বার পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ এপ্রিল শুরু টেস্ট দিয়ে শেষ হতো সফর।

এদিন দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো মেইলবার্তায় বিসিবি বলেছে, ‘ম্যাচগুলো পরে খেলতে দুই বোর্ড এক সঙ্গে আলোচনা করবে।’

শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সফর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে দেন, ‘আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে ওদের সঙ্গে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এটা এখনো হয়নি। প্রক্রিয়াধীন আছে। তবে সব জায়গায় পারিবারিক বাধা যেভাবে আসছে তাতে (সফরে যাওয়া) খুবই কঠিন।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ