,

করোনাভাইরাস : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি রয়েছে।

সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সরকারি সিদ্ধান্তের কথা জানান।

পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন।

তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে প্রত্যেকটি স্কুল প্রাঙ্গনে ১০০টি গাছ লাগানোর কর্মসূচি আছে। প্রধান শিক্ষকরা কোনো জমায়েত ছাড়াই এই কর্মসূচি বাস্তবায়ন করবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ছুটিতে শিক্ষার্থীরা যেন বাসাবাড়িতে থাকেন সে বিষয়ে অভিভাবকরা নজর দেবেন। একই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যেসব নির্দেশনা দেওয়া আছে সবাই তা মেনে চলবেন।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আইইডিসিআর আরও জানায়, বর্তমানে চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া দেশে করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশগুলো থেকে আসা ২ হাজার ৩১৪ জন দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা