সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিঙ্গেল’ জীবনেই সুখী ঊর্বশী রাউতেলা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ঊর্বশী রাউতেলার ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। কিন্তু রূপ-লাবণ্যে দ্যুতি ছড়িয়ে তিনি সবসময় থাকেন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সিনেমায় অভিনয় করে তিনি যতটা আলোচিত, তার চেয়েও ব্যক্তিজীবন ঊর্বশী কীভাবে কাটচ্ছেন- তা জানার জন্যই মুখিয়ে থাকেন তার ভক্তরা। মাঝে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের সঙ্গে পর পর প্রেমের সর্ম্পকে জড়িয়েছেন এ অভিনেত্রী।

ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার প্রেমের বিষয়টি মিডিয়া পাড়ায় ছিল বহুল আলোচ্য বিষয়। তবে তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। হার্দিক আরেক মডেলের সঙ্গে ঘর বাঁধেন। এরপর ঊর্বশী আরেক ক্রিকেটার ঋষভ পন্তের প্রেমে পড়েন। তবে মিডিয়ায় এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন ঊর্বশী। পরে ঋষভ সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্বশীকে ব্লক করলে বিষয়টি নতুন করে সামনে আসে।

এ ঘটনার পর ঋষভের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ঊর্বশী ক্রমাগত ঋষভের কাছে আসার চেষ্টা করছিলেন। কিন্তু, ঋষভ তাকে পাত্তা দেননি। বলিউড অভিনেত্রীকে ছেড়ে নিজের পুরোনো প্রেমের সঙ্গেই এগোনোর বিষয়ে তিনি মনস্থির করেন।

টানা দুটি প্রেমের পর এখন সিঙ্গেল জীবন কাটাচ্ছেন ঊর্বশী। এর মধ্যে আগামী জুনে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘ভার্জিন ভানুপ্রিয়া’। ছবিতে ঊবর্শীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। সে তার জীবন সঙ্গীকে খুঁজতে গিয়ে একসময় বিষাদে ভোগে।

সম্প্রতি এ সিনেমা প্রসেঙ্গ অভিনেত্রী বলেন, ‘এ শহরে অনেক মেয়ে আছে, যারা সঠিক জীবনসঙ্গী খুঁজে পায় না। কিন্তু এ প্রক্রিয়ায় এগোতে গিয়ে তাকে অনেক ভুল সিদ্ধান্ত নিতে হয়। ব্যক্তিজীবনেও আমি এমন ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু একটা সময় ঠিকই যোগ্য সঙ্গীর দেখা পাব। এ ছবির কাহিনী জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী