,

করোনাভাইরাসে ইতালি, স্পেন ও ফ্রান্সে একদিনে ৪৯৪ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : চীনের পর করোনাভাইরাসের ভয়াবহ থাবার কবলে পড়েছে ইউরোপ। ইতালি, স্পেন ও ফ্রান্সে একদিনে ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে দেশটিতে ১ হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে।

স্পেনে একদিনে ৯৭ জন মারা যাওয়ার পর প্রাণহানির সংখ্যা হয়েছে ২৮৮ জন। আর ফ্রান্সে একদিনে ২৯ জন মারা গেছে। সব মিলিয়ে মোট প্রাণহানি হল ১২০ জন মানুষের।

যুক্তরাজ্যেও একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে নতুন করে ১৪ জন মারা যাওয়ায় করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপের সরকারগুলো নাগরিকদের চলাচল সীমিত করেছে এবং সীমান্তেও কড়াকড়ি আরোপ করেছে।

সোমবার সকাল থেকে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গের সঙ্গে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করছে জার্মানি। স্পেনের সঙ্গে সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে পর্তুগাল।

নাগরিকদের চলাচল সীমিত করেছে চেক রিপাবলিক সরকার। দেশটি ঘোষণা দিয়েছে যে, জনগণ কাজে যাওয়া ও ফেরা, খাবার বা ওষুধ কেনা এবং জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আত্মীয়দের বাড়িতে যেতে পারবে। এছাড়া অন্য যেকোনো ধরণের চলাচলে স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে ২৪ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার থেকে এক সঙ্গে ৫ জনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের অনেক দেশেই স্কুল বন্ধ রয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১২ জনের। আর মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৬৯ হাজার ৩১৬ জনে। এদের মধ্যে ৭৭ হাজার ২৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা