,

করোনাভাইরাসে আপনার করণীয়

news-image

নিউজ ডেস্ক : বর্তমান সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত সমস্যা করোনা ভাইরাস। এটি প্রথম চিহ্নিত হয় চিনের উহান সিটির হুবেই প্রদেশে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে উহান সিটিতে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়, যা পরে করোনা ভাইরাস কোভিড ১৯ নামে পরিচিতি পায়।

বর্তমানে চীনে রোগটি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ইতোমধ্যে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৫৫টি দেশ এবং সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা চীনেই। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। ইতালি থেকে আসা ২ প্রবাসীর কারণে তার পরিবারের আরেকজন আক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম করোনা রোগী চিহ্নিত হয়। কোয়ারেনটাইনে রয়েছে বেশ কিছু মানুষ। রোগের লক্ষণ হলো- শ্বাসনালী সংক্রমণ, জ্বর, কাশি, শাসকষ্ট, মাংসপেশির জয়েন্টে ব্যথা ইত্যাদি। নিউমোনিয়া মারাত্মক হলে রোগীর শ্বাসকষ্ট হয়, বুকব্যথা করে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এ সময় রোগীকে ভেন্টিলেটরে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হয়।

রোগ প্রতিরোধের জন্য জনাকীর্ণ স্থানে না যাওয়া, গণপরিবহন বর্জন করা, বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। যেহেতু রোগটি শ্বাস- প্রশ্বাসের সাহায্যে ছড়ায়, তাই জনাকীর্ণ স্থানে ফেস মাস্ক ব্যবহার করা, অসুস্থ ব্যক্তির পরিচর্যার পর, হাঁচি-কাশি দেওয়ার পর কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। হাত না ধুয়ে নাকে বা মুখে হাত দেওয়া যাবে না। হাঁচি-কাশি এলে মুখে টিস্যু পেপার, রুমাল বা জামার আস্তিনে মুখ ঢেকে কাশি দিতে হবে। করোনা আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ থেকে দূরে থাকতে প্রতিরোধই উত্তম পন্থা। নিজে সুস্থ থাকুন, অন্যের সুস্থ থাকতে সহায়তা করুন।
লেখক : অধ্যাপক; নিউরো
সার্জারি বিভাগ, বিএসএমএমইউ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা