সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস টেলিভিশনে সাক্ষাৎকার দিলো! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। মরণঘাতী এ ভাইরাসটি নিয়ে বিশ্বব্যাপী যেমন আতঙ্ক বিরাজ করছে, রসিকতাও কম হচ্ছে না। এবার মিশরের এক সাংবাদিক করোনাভাইরাসের সাক্ষাৎকার নিলেন। টেলিভিশন শোতে হাজির হয়ে করোনাভাইরাস বলল নানা কথা।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, মিশরের জাবের আল কারমুতি নামের এক সাংবাদিক মিসরের আল হায়াত চ্যানেলে সম্প্রতি একটি শো শুরু করেছেন।

‘হোয়াট ইজ দ্য টক অ্যাবাউট?’ শিরোনামে অনুষ্ঠানটি প্রতি সোমবার সম্প্রচারিত হয়। এই সপ্তাহের শোতে করোনাভাইরাসের মতো দেখতে একটি মুখোশ পরে এক ব্যক্তির সাক্ষাৎকার নেন জাবের।

অনুষ্ঠানটি প্রচারের পর থেকেই তা ইউটিউবে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

সাক্ষাৎকারে সাংবাদিক জাবেরকে করোনাভাইরাসরূপী ব্যক্তি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আর তার কারণে যে ক্ষতি হয়েছে, সেজন্য ক্ষমাপ্রার্থনা করেন।

সাংবাদিক জাবের ‘করোনাভাইরাসের’ কাছে জানতে চান, কীভাবে ভাইরাসের প্রকোপ আটকানো যাবে? উত্তরে করোনাভাইরাস বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভালো করে বার বার হাত ধুতে হবে।’

সিঁড়ির রেলিংয়ের মতো জায়গায় বেশি হাত না লাগাতেও পরামর্শ দিয়েছেন ‘করোনাভাইরাস’। হাঁচি, কাশির সময় মুখ ঠিকভাবে ঢেকে নিতে হবে বলেও পরামর্শ দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী