,

তরুণীর রক্তাক্ত লাশ নিয়ে বাসে উঠল খুনি!

news-image

নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি বাস থেকে স্যুটকেসবন্দি এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেবা গ্রীন লাইন নামে একটি পরিবহন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নবীনগরের সেবা গ্রীন লাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন গণমাধ্যমকে জানান, গাবতলী থেকে গোপালগঞ্জে যাত্রী পরিবহন করে তাদের বাস। গত শুক্রবার দুপুর আড়াইটায় তাদের কাউন্টারের ১৯ জন যাত্রীসহ মোট ৪০ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসটি।

তিনি জানান, আরিচা এলাকায় ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ সিটের এক যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে তাদের জানায় বাসটির স্টাফরা। পরে বাসটি গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছলে ওই যাত্রীর বাসের বক্সে রেখে যাওয়া একটি স্যুটকেস পাওয়া যায়।

লিটন আরও জানান, স্যুটকেসটির মালিক না পেয়ে একই বাসে আবার ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেয়া হয়। পরে বিষয়টি থানায় পুলিশকে জানানো হলে পুলিশ ও পিবিআই’র কর্মকর্তারা স্যুটকেস খুলে এক তরুণীর লাশ বের করেন।

আশুলিয়া থানার এসআই মাসুদ জানান, বাসটির বক্স খুলতেই ভেতর থেকে উটকো গন্ধ বের হতে থাকে। পরে স্যুটকেসটি খোলার পর ভেতর থেকে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর পরনে একটি হলুদ রঙের পায়জামা ও অন্তর্বাস ছিল।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, ওই তরুণীকে হত্যার পর তার লাশ স্যুটকেসে ভরে যাত্রীবেশে বাসে উঠেছিল ওই খুনি। পরে কৌশলে বাসের বক্সে রেখে গেছে নেমে গেছে। তবে ওই তরুণীকে কখন কোথায় হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা