,

করোনা ভাইরাস প্রতিরোধে ভারতে রোবট মোতায়েন

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনা ভাইরাসের বিস্তার সবচেয়ে বেশি ঘটেছে কেরালা রাজ্যে।রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৭ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় এক হাজার মানুষ। করোনা প্রতিরোধে এবার কেরালা রাজ্য মোতায়েন করা হয়েছে রোবট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কেরালা স্টার্টআপ মিশনের আওতায় এই রোবটগুলো তৈরি করেছে আসিমোভ নামের একটি কোম্পানি। রোবটগুলো ফেস মাস্ক, স্যানিটাইজার, ন্যাপকিন বিতরণের কাজ করবে। এই বিষয়ে রোবট তৈরি প্রতিষ্ঠান আসিমোভের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়াকৃষ্ণান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের উদাসীনতার কারণে আমরা এই রোবটগুলো বানিয়েছি।

এদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই রোবটগুলো নিয়ে রাজ্য জুড়ে একটি ক্যাম্পেইন চালাচ্ছে কেরালা স্টার্টআপ মিশন। এ বিষয়ে কেরালা স্টার্টআপ মিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজি গোপিনাথ বলেন, রোবটগুলোকে রাজ্যের এয়ারপোর্ট এবং জনসমাগমপূর্ণ জায়াগায় বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা